যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই।
লক্ষ্ণীরে হারাবই যদি, অলক্ষ্ণীরে পাবই।
সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি
কোন্ পুরীতে যাব দিয়ে কোন্ সাগরে পাড়ি।
কোন্ তারকা লক্ষ্য করি কূল-কিনারা পরিহরি
কোন্ দিকে যে বাইব তরী বিরাট কালো নীরে--
মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে॥
নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা।
শৈলচূড়ায় নীড় বেঁধেছে সাগরবিহঙ্গেরা।
নারিকেলের শাখে শাখে ঝোড়ো হাওয়া কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী।
সাত রাজার ধন মানিক পাব সেথায় নামি যদি॥
হেরো সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে।
সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে।
দক্ষিণে চাই, উত্তরে চাই-- ফেনায় ফেনা, আর কিছু নাই--
যদি কোথাও কূল নাহি পাই তল পাব তো তবু--
ভিটার কোণে হতাশমনে রবই না আর কভু॥
অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায়।
নব নব পবন-ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে,
নেব তরী পূর্ণ ক'রে অপূর্ব ধন যত।
ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো॥
yāba̮i āmi yāba̮i ogo, bāṇijyete yāba̮i|
lakṣhṇīre hārāba̮i yadi, alakṣhṇīre pāba̮i|
sājiẏe niẏe jāhājkhāni basiẏe hājār dām̐r̤i
kon purīte yāb diẏe kon sāgre pār̤i|
kon tārkā lakṣhy kari kūl-kinārā parihri
kon dike ye bāib tarī birāṭ kālo nīre--
marab nā ār byarth āśhāẏ sonār bālur tīre||
nīler kole śhyāmal se dbīp prabāl diẏe gherā|
śhailachūr̤āẏ nīr̤ bem̐dhechhe sāgarabihaṅgerā|
nārikeler śhākhe śhākhe jhor̤o hāoẏā kebal ḍāke,
ghan baner phām̐ke phām̐ke ba̮ichhe nagandī|
sāt rājār dhan mānik pāb sethāẏ nāmi yadi||
hero sāgar uṭhe taraṅgiẏā, bātās bahe bege|
sūry yethāẏ aste nāme jhilik māre meghe|
dakṣhiṇe chāi, uttare chāi-- phenāẏ phenā, ār kichhu nāi--
yadi kothāo kūl nāhi pāi tal pāb to tabu--
bhiṭār koṇe hatāśhamne raba̮i nā ār kabhu||
akūl-mājhe bhāsiẏe tarī yāchchhi ajānāẏ
āmi śhudhu eklā neẏe āmār śhūny nāẏ|
nab nab paban-bhare yāb dbīpe dbīpāntare,
neb tarī pūrṇ ka're apūrb dhan yat|
bhikhāri man phirbe yakhan phirbe rājār mato||