যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়।
আমার এ মন বুঝি মন নয়।।
হাসি আর গানে গানে
এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল।
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল।
ব্যথায় ব্যথায় তাকে
মনে পড়ে যায়।।
স্মৃতির আকাশ থেকে
হয়ত আমায় তুমি মুছে দেবে।
স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে।
যা কিছু দিয়েছে পাওয়ার
সে আমায় নয়।।
যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে
Work
Language
yābār belā pichhu theke ḍāk diẏe
ken balo kām̐dāle āmāẏ|
āmār e man bujhi man naẏ||
hāsi ār gāne gāne
etdin phul phoṭānor khelā chalechhil|
ye kām̐ṭā raẏechhe bim̐dhe marmer mājhe
tār kathā man bhulechhil|
byathāẏ byathāẏ tāke
mane par̤e yāẏ||
smṛtir ākāśh theke
haẏat āmāẏ tumi muchhe debe|
sbapner raṅe yat chhabi ām̐kā halo
chokher jalete bhese yābe|
yā kichhu diẏechhe pāoẏār
se āmāẏ naẏ||