যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,
দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥
যাবার বেলা সহজেরে
যাই যেন মোর প্রণাম সেরে,
সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥
খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,
সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।
নিত্য যাহার থাকি কোলে
তারেই যেন যাই গো ব'লে--
এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥
yā peẏechhi pratham dine sei yen pāi śheṣhe,
du hāt diẏe biśhbere chhum̐i śhiśhur mato hese ||
yābār belā sahjere
yāi yen mor praṇām sere,
sakal panthā yethāẏ mele sethā dām̐r̤āi ese ||
khum̐jte yāre haẏ nā kothāo chokh yen tāẏ dekhe,
sadāi ye raẏ kāchhe tāri paraśh yen ṭheke|
nity yāhār thāki kole
tārei yen yāi go ba'le--
ei jībne dhany halem tomāẏ bhālobese ||