যা হবার তা হবে।
যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে?।
পথ হতে যে ভুলিয়ে আনে পথ যে কোথায় সেই তা জানে,
ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়-- সেই তো ঘরে লবে ॥
যা হবার তা হবে
Work
Language
yā habār tā habe|
ye āmāre kām̐dāẏ se ki amni chher̤e rabe?|
path hate ye bhuliẏe āne path ye kothāẏ sei tā jāne,
ghar ye chhār̤āẏ hāt se bār̤āẏ-- sei to ghare labe ||