উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে।
দোলা লাগে, দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের লহরীতে॥
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি,
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি,
সম্মুখেতে মরণ যদি জাগে,
করি নে ভয়-- নেবই তারে, নেবই তারে জিতে॥
উতল হাওয়া লাগল
Work
Language
utal hāoẏā lāgal āmār gāner tarṇīte|
dolā lāge, dolā lāge
tomār chañchal oi nācher lahrīte||
yadi kāṭe raśhi, yadi hāl par̤e khasi,
yadi ḍheu uṭhe uchchhbasi,
sammukhete maraṇ yadi jāge,
kari ne bhaẏ-- neba̮i tāre, neba̮i tāre jite||