Uriye dhbajaa

উড়িয়ে ধ্বজা
Work
Language

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
          ওই-যে তিনি, ওই-যে বাহির পথে ॥
আয় রে ছুটে, টানতে হবে রশি--
ঘরের কোণে রইলি কোথায় বসি!
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
                   ঠাঁই ক'রে তুই নে রে কোনোমতে ॥
          কোথায় কী তোর আছে ঘরের কাজ
          সে-সব কথা ভুলতে হবে আজ।
টান্‌ রে দিয়ে সকল চিত্তকায়া,
টান্‌ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল্‌ রে টেনে আলোয় অন্ধকারে
                   নগর-গ্রামে অরণ্যে পর্বতে ॥
          ওই-যে চাকা ঘুরছে রে ঝন্‌ঝনি,
          বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি?
রক্তে তোমার দুলছে না কি প্রাণ?
গাইছে না মন মরণজয়ী গান?
আকাঙক্ষা তোর বন্যাবেগের মতো
          ছুটছে না কি বিপুল ভবিষ্যতে?।

ur̤iẏe dhbajā abhrabhedī rathe
          oi-ye tini, oi-ye bāhir pathe ||
āẏ re chhuṭe, ṭānte habe raśhi--
gharer koṇe ra̮ili kothāẏ basi!
bhir̤er madhye jhām̐piẏe par̤e giẏe
                   ṭhām̐i ka're tui ne re konomte ||
          kothāẏ kī tor āchhe gharer kāj
          se-sab kathā bhulte habe āj|
ṭān‌ re diẏe sakal chittakāẏā,
ṭān‌ re chher̤e tuchchh prāṇer māẏā,
chal‌ re ṭene āloẏ andhakāre
                   nagar-grāme araṇye parbate ||
          oi-ye chākā ghurchhe re jhan‌jhani,
          buker mājhe śhunachh ki sei dhbani?
rakte tomār dulchhe nā ki prāṇ?
gāichhe nā man maraṇajaẏī gān?
ākāṅakṣhā tor banyābeger mato
          chhuṭchhe nā ki bipul bhabiṣhyate?|