Ure chale yaay

উড়ে চলে যায়
Language

ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি
অজানা এক নিরবতার সুরে
দূরে দূরে পাখি উড়ে উড়ে
আসে আর চলে যায়
দূরে দূরে পাখি উড়ে উড়ে
আসে আর চলে যায়
বহুদিন পরে আমায় দেখে
অচেনা সুরগুলো জেগে ওঠে
নীরবতার সুরে মিলিয়ে যাই আমি কেন(২)
সবুজ ঘাসের আড়ালে কুয়াশা খেলা করে
আকাশের বুকে সুর বেজে ওঠে

উড়ে উড়ে চলে যায়
আমায় একা ফেলে
আপন দেশে

স্বপ্নের দেশে আমি হারাবো
হারানো দিনগুলো ফিরে পাব
আকাশনীলে গান গেয়ে যাবো আমি আমি

তবে আমার সাথীরা
বাস্তব জীবনের পথে
আজ থমকে যাওয়া
এক ব্যস্ত পথিক…

উড়ে উড়ে চলে যায়
আমায় একা ফেলে
আপন দেশে……

chhuṭte chhuṭte bahudūre chale gechhi āmi
ajānā ek nirabtār sure
dūre dūre pākhi ur̤e ur̤e
āse ār chale yāẏ
dūre dūre pākhi ur̤e ur̤e
āse ār chale yāẏ
bahudin pare āmāẏ dekhe
achenā surgulo jege oṭhe
nīrabtār sure miliẏe yāi āmi ken(2)
sabuj ghāser ār̤āle kuẏāśhā khelā kare
ākāśher buke sur beje oṭhe

ur̤e ur̤e chale yāẏ
āmāẏ ekā phele
āpan deśhe

sbapner deśhe āmi hārābo
hārāno dingulo phire pāb
ākāśhnīle gān geẏe yābo āmi āmi

tabe āmār sāthīrā
bāstab jībner pathe
āj thamke yāoẏā
ek byast pathik…

ur̤e ur̤e chale yāẏ
āmāẏ ekā phele
āpan deśhe……