উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
বাজে ঘুমতি নদীর জলে।
বুনো হাঁসের পাখার মত মন যে ভেসে চলে
সেই ঘুমতি নদীর জলে।।
মেঘ এসেছে আকাশ ভ'রে-
যেন শ্যামল ধেনু চরে
নাগিনীর সম বিজলি-ফনা তুলে
নাচে,নাচে নাচে রে।
মেঘ-ঘন গগন তলে।।
পাহাড়িয়া অজগর ছুটে আসে ঝর্ ঝর্ বেনো-জল্
দিয়ে করতালি প'রে পিয়াল পাতার মাথালি
ছিটায় জল,গেঁয়ো কিশোরীর দল।
রিনিক,ঝিনিক,বাজে চাবি আঁচলে
কাল নাগিনীর মত পিঠে বেনী দোলে
তীর-ধনুক হাতে বন-শিকারির সাথে
মন ছুটে যায় বনতলে।।
upal nur̤ir kām̐kan chur̤i bāje
bāje ghumti nadīr jale|
buno hām̐ser pākhār mat man ye bhese chale
sei ghumti nadīr jale||
megh esechhe ākāśh bha're-
yen śhyāmal dhenu chare
nāginīr sam bijli-phanā tule
nāche,nāche nāche re|
megh-ghan gagan tale||
pāhār̤iẏā ajgar chhuṭe āse jhar jhar beno-jal
diẏe kartāli pa're piẏāl pātār māthāli
chhiṭāẏ jal,gem̐ẏo kiśhorīr dal|
rinik,jhinik,bāje chābi ām̐chle
kāl nāginīr mat piṭhe benī dole
tīr-dhanuk hāte ban-śhikārir sāthe
man chhuṭe yāẏ banatle||