Baabaa

বাবা
Language

ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো ও খোকা
যখন আমি থাকব না
কি করবি রে বোকা
এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধে
হঠাৎ অজানা ঝড়ে
তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার
ওরে বুকে আয়
চশমাটা তেমনি আছে
আছে লাঠি ও পাঞ্জাবি তোমার
ইজি চেয়ারটাও আছে
নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আজানের ধ্বনি আজ শুনি
ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই
দরাজ কন্ঠে পড়া
পবিত্র কোরানের বাণী
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মতো
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার
ওরে বুকে আয়

chhele āmār bar̤ habe
māke balto se kathā
mānuṣher mat mānuṣh ek
lekhā itihāser pātāẏ
nij hāte khete pārtām nā
bābā balto o khokā
yakhan āmi thākab nā
ki karbi re bokā
eto rakter sāthe rakter ṭān
sbārther anek urdhe
haṭhāt ajānā jhar̤e
tomāẏ hārālām
māthāẏ ākāśh bheṅge par̤lo
bābā katdin katdin dekhinā tomāẏ
keu balenā tomār mato
kothāẏ khokā ore buke āẏ
bābā kat rāt kat rāt dekhinā tomāẏ
keu balenā mānik kothāẏ āmār
ore buke āẏ
chaśhmāṭā temni āchhe
āchhe lāṭhi o pāñjābi tomār
iji cheẏāraṭāo āchhe
nei sekhāne alas deh śhudhu tomār
ājāner dhbani āj śhuni
bhāṅgābenā bhore ghum jāni
śhudhu śhuninā tomār sei
darāj kanṭhe par̤ā
pabitr korāner bāṇī
bābā katdin katdin dekhinā tomāẏ
keu balenā tomār mato
kothāẏ khokā ore buke āẏ
bābā kat rāt kat rāt dekhinā tomāẏ
keu balenā mānik kothāẏ āmār
ore buke āẏ