বিশ্ববিদ্যালয়ে সারারাত অবিরাম গোলাগুলি
আর পরদিন বীভতস মরদেহের দেখি প্রতিকৃতি
আর পত্রিকার আজ বাড়তি কাটতি
শুনি প্রতিবাদ প্রতিরোধ কর্মসুচী
মিছিল শেষে পন্ড হল ভন্ড শোক্ সভা
তীব্র নিন্দা কড়া প্রতিবাদের দরদ উতকন্ঠা
সমবেদনার গভীর অভয় দেখিয়ে চলে
প্রাগৈতিহাসিক বাগ্ ধারা
আর আমি শুনি মা বোনের কান্না আর বাবার গোঙ্গানি
শুনি গুপ্ত প্রেমিকার আর্তনাদ আর
নির্লজ্জ আস্ফালনে খুনিদের জয়ধ্বনি
গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি
সৌজন্যমুলক স্বান্তনার সমিতি
আর আম্ লা তান্ত্রিক জটিলতার মুখে
গনতন্ত্র কেন বিপথগামী
উচ্চ পদস্থ তদন্ত কমিটি
ন্যায় বিচার পাবার আশ্বাসের সমিতি
আর ন্যায় বিচার যদি কেউ না পায়
রয়েছে উচ্চ পদস্থ তদবিরি
ফটাশ করে কাটল খুনি আর এক তরুনী
ট্রাকের চাপার তলে মৃত্যুর বর্ণনা ভয়ংকরী
তাই বান্ধবীর আকুল নতুন দাবি
চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
পত্রিকাতে বান্ধবীদের শুনি কান্নার ধ্বনি
আর উত্তেজক স্মরণসভায় আছে
কিছু ফাকা বুলি
ট্রাকের মালিকরা রেখেছে চিন্ন কেনো
জবাব চাই নেতা নেত্রী
আর আমি শুনি মা বোনের কান্না আর বাবার গোঙ্গানি
শুনি নিষ্পাপ শিশুর আর্তনাদ আর
নির্লজ্জ আস্ফালনে খুনিদের জয়ধ্বনি
গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি
সৌজন্যমুলক স্বান্তনার সমিতি
আর সড়কের নাম পাল্টে স্মরণ করি
হয়ে গেছে যারা আজ প্রাণহানি
উচ্চ পদস্থ তদন্ত কমিটি
এ মিথ্যে আশা আশ্বাসের সমিতি
আর সত্য মিথ্যা বেচেই রবে
জানবেনা কখনো বাঙ্গালি
৯২-এর ২১শে জুনে প্রেসক্লাব অভ্যন্তরে
বেত্রাঘাত, রাইফেল বাট আর কাদুনে গ্যাসে
বজ্র ভুমিকার ঠা ঠা পরলো মুক্ত চিন্তার মন্দিরে!
মন্ত্রী মহাদয়ের অসীম দয়ায় সাংবাদিক হাসপাতালে
শত্রু-মিত্র ভাগ করে দুঃখ একই শয়নকক্ষে
আবার পত্রিকার আজ বাড়তি কাটতি,
আর মালিক পক্ষ পাজেরো জীপে
আর আমি শুনি মা বোনের কান্না আর বাবার গোঙ্গানি
শুনি নিষ্পাপ শিশুর আর্তনাদ আর
নির্লজ্জ আস্ফালনে পুলিশের বাড়াবাড়ি
গঠিত হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি
দৃষ্টান্তমুলক শাস্তির প্রতিশ্রুতি
আর দৃষ্টান্ত কখন চোখেও দেখিনি আশাও করিনি
উচ্চ পদস্থ তদন্ত কমিটি
উচ্চ পদে গলাগলি আর দলাদলি
আর গনতন্ত্রের নামে হচ্ছে ডাকাতি
দোহাই তোমার মুক্তবাজারের অর্থনীতি
আর এই প্রচন্ড গরম
ছেড়ে দাও আমাদের
আম্রা অনেক দেখেছি (২)
biśhbabidyālaẏe sārārāt abirām golāguli
ār pardin bībhtas maradeher dekhi pratikṛti
ār patrikār āj bār̤ti kāṭti
śhuni pratibād pratirodh karmasuchī
michhil śheṣhe panḍ hal bhanḍ śhok sabhā
tībr nindā kar̤ā pratibāder darad utakanṭhā
samabednār gabhīr abhaẏ dekhiẏe chale
prāgaitihāsik bāg dhārā
ār āmi śhuni mā boner kānnā ār bābār goṅgāni
śhuni gupt premikār ārtanād ār
nirlajj āsphālne khunider jaẏadhbani
gaṭhit haẏechhe uchch padasth tadant kamiṭi
saujanyamulak sbāntanār samiti
ār ām lā tāntrik jaṭiltār mukhe
ganatantr ken bipathgāmī
uchch padasth tadant kamiṭi
nyāẏ bichār pābār āśhbāser samiti
ār nyāẏ bichār yadi keu nā pāẏ
raẏechhe uchch padasth tadbiri
phaṭāśh kare kāṭal khuni ār ek tarunī
ṭrāker chāpār tale mṛtyur barṇanā bhaẏaṁkrī
tāi bāndhabīr ākul natun dābi
chāi sbābhābik mṛtyur gyārānṭi
patrikāte bāndhabīder śhuni kānnār dhbani
ār uttejak smaraṇasabhāẏ āchhe
kichhu phākā buli
ṭrāker mālikrā rekhechhe chinn keno
jabāb chāi netā netrī
ār āmi śhuni mā boner kānnā ār bābār goṅgāni
śhuni niṣhpāp śhiśhur ārtanād ār
nirlajj āsphālne khunider jaẏadhbani
gaṭhit haẏechhe uchch padasth tadant kamiṭi
saujanyamulak sbāntanār samiti
ār sar̤ker nām pālṭe smaraṇ kari
haẏe gechhe yārā āj prāṇhāni
uchch padasth tadant kamiṭi
e mithye āśhā āśhbāser samiti
ār saty mithyā bechei rabe
jānbenā kakhno bāṅgāli
92-er 21śhe june presaklāb abhyantare
betrāghāt, rāiphel bāṭ ār kādune gyāse
bajr bhumikār ṭhā ṭhā parlo mukt chintār mandire!
mantrī mahādaẏer asīm daẏāẏ sāṁbādik hāsapātāle
śhatru-mitr bhāg kare duḥkh eka̮i śhaẏanakakṣhe
ābār patrikār āj bār̤ti kāṭti,
ār mālik pakṣh pājero jīpe
ār āmi śhuni mā boner kānnā ār bābār goṅgāni
śhuni niṣhpāp śhiśhur ārtanād ār
nirlajj āsphālne puliśher bār̤ābār̤i
gaṭhit haẏechhe uchch padasth tadant kamiṭi
dṛṣhṭāntamulak śhāstir pratiśhruti
ār dṛṣhṭānt kakhan chokheo dekhini āśhāo karini
uchch padasth tadant kamiṭi
uchch pade galāgli ār dalādli
ār ganatantrer nāme hachchhe ḍākāti
dohāi tomār muktabājārer arthanīti
ār ei prachanḍ garam
chher̤e dāo āmāder
āmrā anek dekhechhi (2)