Tumi yeonaa go

তুমি যেওনা গো
Work
Year
Language

তুমি যেওনা , যেওনা হায় আমায় একা করে
তুই বিহনে পরান বন্ধু যাবো আমি মরে ।

তুই যে আমার মন মহুয়া
তোর পিরীতেই জ্বলি
আমার মনের ফুল বাগানে
তুই য়ে গানের কলি ।
মনের কথা কেমন করে
তোমায় আমি বলি ।।

তুই যে আমার মাথারও কেশ
চিরল চুলের চেলি
নাকের নোলক, হাতের কাকন
কানের কর্নফুলি ।
মনের খাতায় আদর করে
রাখবো তোমায় তুলি ।

tumi yeonā , yeonā hāẏ āmāẏ ekā kare
tui bihne parān bandhu yābo āmi mare |

tui ye āmār man mahuẏā
tor pirītei jbali
āmār maner phul bāgāne
tui ẏe gāner kali |
maner kathā keman kare
tomāẏ āmi bali ||

tui ye āmār māthārao keśh
chiral chuler cheli
nāker nolak, hāter kākan
kāner karnaphuli |
maner khātāẏ ādar kare
rākhbo tomāẏ tuli |