তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন ছড়িয়ে গেল সব খানে॥
যত সব মরা গাছের ডালে ডালে
নাচে আগুন তালে তালে রে,
আকাশে হাত তোলে সে কার পানে ॥
আঁধারের তারা যত অবাক্ হয়ে রয় চেয়ে,
কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের বুকের মাঝে এই-যে অমল
উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের কী গুণ আছে কে জানে ॥
tumi ye surer āgun lāgiẏe dile mor prāṇe,
e āgun chhar̤iẏe gel sab khāne||
yat sab marā gāchher ḍāle ḍāle
nāche āgun tāle tāle re,
ākāśhe hāt tole se kār pāne ||
ām̐dhārer tārā yat abāk haẏe raẏ cheẏe,
kothākār pāgal hāoẏā baẏ dheẏe|
niśhīther buker mājhe ei-ye amal
uṭhal phuṭe sbarṇakmal,
āguner kī guṇ āchhe ke jāne ||