তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে
তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে,
নিশিদিন অনিমেষে দেখছ মোরে।।
আমি চোখ এই আলোকে মেলব যবে
তোমার ওই চেয়ে-দেখা সফল হবে,
এ আকাশদিন গুনিছে তারি তরে।।
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি।
সে দিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা
আমার এই আঁধারটুকু ঘুচলে পরে।।
tumi ye cheẏe āchh ākāśh bha’re,
niśhidin animeṣhe dekhachh more||
āmi chokh ei āloke melab yabe
tomār oi cheẏe-dekhā saphal habe,
e ākāśhdin gunichhe tāri tare||
phāguner kusum-phoṭā habe phām̐ki
āmār ei ekṭi kum̐r̤i ra̮ile bāki|
se dine dhany habe tārār mālā
tomār ei loke loke pradīp jbālā
āmār ei ām̐dhārṭuku ghuchle pare||