তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা।
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা।
এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও--
ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও ॥
আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে--
অঙ্গার ক'রে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে।
তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
শ্রাবণধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ ॥
যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা--
যে দেখে সে আজ মাগে-যে হিসাব, কেহ নাহি করে ক্ষমা
এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও--
ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামাও ॥
tumi yat bhār diẏechh se bhār kariẏā diẏechh sojā|
āmi yat bhār jamiẏe tulechhi sakala̮i haẏechhe bojhā|
e bojhā āmār nāmāo bandhu, nāmāo--
bhārer begete chalechhi kothāẏ, e yātrā tumi thāmāo ||
āpni ye dukh ḍeke āni se-ye jbālāẏ bajrānle--
aṅgār ka're rekhe yāẏ, sethā kono phal nāhi phale|
tumi yāhā dāo se-ye duḥkher dān
śhrābaṇadhārāẏ bednār rase sārthak kare prāṇ ||
yekhāne yā-kichhu peẏechhi kebala̮i sakala̮i karechhi jamā--
ye dekhe se āj māge-ye hisāb, keh nāhi kare kṣhamā
e bojhā āmār nāmāo bandhu, nāmāo--
bhārer begete ṭheliẏā chalechhi, e yātrā mor thāmāo ||