তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে॥
আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া,
নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,
প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া--
স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে॥
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,
তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি।
যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে,
তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে--
অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।
তুমি উষার সোনার
Work
Language
tumi uṣhār sonār bindu prāṇer sindhukūle,
śharat-prāter pratham śhiśhir pratham śhiuliphule||
ākāśhapārer indradhnu dharār pāre nooẏā,
nandanera̮i nandinī go chandralekhāẏ chhom̐oẏā,
pratipde chām̐der sbapan śhubhr meghe chhom̐oẏā--
sbargaloker gopan kathā marte ele bhule||
tumi kabir dheẏān-chhabi pūrbajnam-smṛti,
tumi āmār kur̤iẏe pāoẏā hāriẏe-yāoẏā gīti|
ye kathāṭi yāẏ nā balā ka̮ile chupe chupe,
tumi āmār mukti haẏe ele bām̐dhanrūpe--
amal ālor kamalabne ḍākle duẏār khule|