তুমি তো সেই যাবেই চ'লে, কিছু তো না রবে বাকি--
আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি॥
তুমি পথিক আপন-মনে
এলে আমার কুসুমবনে,
চরণপাতে যা দাও দ'লে সে-সব আমি দেব ঢাকি॥
বেলা যাবে আঁধার হবে, একা ব'সে হৃদয় ভ'রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে।
বিদায়-বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে,
চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি॥
তুমি তো সেই যাবেই
Work
Language
tumi to sei yābei cha'le, kichhu to nā rabe bāki--
āmāẏ byathā diẏe gele jege rabe sei kathā ki||
tumi pathik āpan-mane
ele āmār kusumabne,
charaṇpāte yā dāo da'le se-sab āmi deb ḍhāki||
belā yābe ām̐dhār habe, ekā ba'se hṛdaẏ bha're
āmār bedankhāni āmi rekhe deb madhur ka're|
bidāẏ-bām̐śhir karuṇ rabe
sām̐jher gagan magan habe,
chokher jale dukher śhobhā nabīn ka're deb rākhi||