তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা,
মম বিজনগগনবিহারী।
আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা--
তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী॥
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
মম সন্ধ্যাগগনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া--
তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী॥
মম মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে।
মম মুগ্ধনয়নবিহারী।
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে--
তুমি আমারি, তুমি আমারি, মম মোহনমরণবিহারী॥
tumi sandhyār meghmālā tumi āmār nibhṛt sādhnā,
mam bijanagaganabihārī|
āmi āmār maner mādhurī miśhāẏe tomāre karechhi rachnā--
tumi āmāri, tumi āmāri, mam bijanajībanabihārī||
mam hṛdaẏaraktarāge tab charaṇ diẏechhi rāṅiẏā,
mam sandhyāgaganabihārī|
tab adhar em̐kechhi sudhābiṣhe miśhe mam sukhdukh bhāṅiẏā--
tumi āmāri, tumi āmāri, mam bijanasbapanabihārī||
mam moher sbapanlekhā tab naẏane diẏechhi parāẏe|
mam mugdhanaẏanabihārī|
mam saṅgīt tab aṅge aṅge diẏechhi jar̤āẏe jar̤āẏe--
tumi āmāri, tumi āmāri, mam mohanamaraṇabihārī||