তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী।
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা--
তুমি আমারি, তুমি আমারি,
মম অসীমগগনবিহারী॥
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া--
তুমি আমারি, তুমি আমারি,
মম বিজনজীবনবিহারী॥
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে,
অয়ি মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে--
তুমি আমারি, তুমি আমারি,
মম জীবনমরণবিহারী॥
tumi sandhyār meghmālā, tumi āmār sādher sādhnā,
mam śhūnyagaganabihārī|
āmi āpan maner mādhurī miśhāẏe tomāre karechhi rachnā--
tumi āmāri, tumi āmāri,
mam asīmagaganabihārī||
mam hṛdaẏaraktarāge tab charaṇ diẏechhi rāṅiẏā,
aẏi sandhyāsbapanabihārī|
tab adhar em̐kechhi sudhābiṣhe miśhe mam sukhdukh bhāṅiẏā--
tumi āmāri, tumi āmāri,
mam bijanajībanabihārī||
mam moher sbapan-añjan tab naẏane diẏechhi parāẏe,
aẏi mugdhanaẏanabihārī
mam saṅgīt tab aṅge aṅge diẏechhi jar̤āẏe jar̤āẏe--
tumi āmāri, tumi āmāri,
mam jībanamaraṇabihārī||