তুমি সারাজীবন দুঃখ দিলে, তব দুঃখ দেওয়া কি ফুরাবে না!
যে ভালোবাসায় দুঃখে ভাসায় সে কি আশা পূরাবে না॥
মোর জনম গেল ঝুরে ঝুরে - লোকে লোকে ঘুরে ঘুরে,
তব স্নিগ্ধ পরশ দিয়ে কি, নাথ, দগ্ধ হিয়া জুড়াবে না॥
তুমি অশ্রুতে যে-বুক ভাসালে -
সেই বক্ষে এসো দিন ফুরালে
তুমি আঘাত দিয়ে ফুল ঝরালে, হাত দিয়ে কি কুড়াবে না॥
তুমি সারাজীবন দুঃখ দিলে
Work
Language
tumi sārājīban duḥkh dile, tab duḥkh deoẏā ki phurābe nā!
ye bhālobāsāẏ duḥkhe bhāsāẏ se ki āśhā pūrābe nā||
mor janam gel jhure jhure - loke loke ghure ghure,
tab snigdh paraśh diẏe ki, nāth, dagdh hiẏā jur̤ābe nā||
tumi aśhrute ye-buk bhāsāle -
sei bakṣhe eso din phurāle
tumi āghāt diẏe phul jharāle, hāt diẏe ki kur̤ābe nā||