তুমি পৃথিবীতে এই মোরে করেছ অনেক বেশি ঋণী
তুমি পৃথিবীতে এই মোরে
করেছ অনেক বেশি ঋণী
তোমার নিঃস্ব প্রেম বড় সুন্দর
জীবন দিয়েছে কতখানি।
শিখিয়েছ সামনে চলার এ দিগন্ত
কোথায় গিয়েছে তারা মিশে
বুঝিয়েছ জীবন তো নয় ফুলশয্যা
হারাবে যখন অনিমেষে।
পড়ে কি মনে বল
ফেরারী বসন্ত মলিনী।।
যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে
তবুও রয়েছি আজো সুখী
জানো না তো এ জীবনেও আনন্দ আছে
হতেও তুমি একাকী।
একা থাকারও মাঝে
আছে সুখ বিষাদ রাগিনী।।
tumi pṛthibīte ei more
karechh anek beśhi ṛṇī
tomār niḥsb prem bar̤ sundar
jīban diẏechhe katkhāni|
śhikhiẏechh sāmne chalār e digant
kothāẏ giẏechhe tārā miśhe
bujhiẏechh jīban to naẏ phulaśhayyā
hārābe yakhan animeṣhe|
par̤e ki mane bal
pherārī basant malinī||
yadio to duḥkh pelām hārābār mājhe
tabuo raẏechhi ājo sukhī
jāno nā to e jībaneo ānand āchhe
hateo tumi ekākī|
ekā thākārao mājhe
āchhe sukh biṣhād rāginī||