Tumi nei tai

Language

তুমি নেই তাই তোমার জন্য
দহন সারাবেলা
তুমি নেই তাই তোমার জন্য
নিজের প্রতি নিজের অবহেলা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।

তুমি নেই তাই তোমার কাছে
যাবার তাড়া
তুমি নেই তাই জীবন আমার
আজ ছন্নছাড়া ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।

তুমি নেও তাই স্বপ্নের সাথে
হয়না এখন দেখা
তুমি নেই তাই রাত্রি জেগে
হয়না চিঠি লেখা ।
তুমি নেই সেই তুমি
এই আমি একা
তুমি নেই নেই সুখ
নেই ভালো থাকা ।

tumi nei tāi tomār jany
dahan sārābelā
tumi nei tāi tomār jany
nijer prati nijer abhelā |
tumi nei sei tumi
ei āmi ekā
tumi nei nei sukh
nei bhālo thākā |

tumi nei tāi tomār kāchhe
yābār tār̤ā
tumi nei tāi jīban āmār
āj chhannachhār̤ā |
tumi nei sei tumi
ei āmi ekā
tumi nei nei sukh
nei bhālo thākā |

tumi neo tāi sbapner sāthe
haẏanā ekhan dekhā
tumi nei tāi rātri jege
haẏanā chiṭhi lekhā |
tumi nei sei tumi
ei āmi ekā
tumi nei nei sukh
nei bhālo thākā |