Tumi maanush naaki paree

তুমি মানুষ নাকি পরী
Language

তুমি মানুষ নাকি পরী
নাকি স্বর্গে ফোটা কলি।।

তোমায় নিয়ে এখন আমি
ভেবে না পাই কি করি।।

আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে
হারিয়েছি সবই আমার
তোমায় দেখার পরে।
এক পলকে তুমি আমার মন করেছো চুরি।।

মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে।
তোমার মুখে চেয়ে চেয়ে যেনো আমি মরি।।

tumi mānuṣh nāki parī
nāki sbarge phoṭā kali||

tomāẏ niẏe ekhan āmi
bhebe nā pāi ki kari||

āmi ār āmāte nei
tomāẏ dekhār pare
hāriẏechhi saba̮i āmār
tomāẏ dekhār pare|
ek palke tumi āmār man karechho churi||

māẏā bharā mukhṭi tomār
ki ye jādu jāne
sab bhuliẏe se ye āmāẏ
śhudhui kāchhe ṭāne|
tomār mukhe cheẏe cheẏe yeno āmi mari||