তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা ॥
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা ॥
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা ॥
tumi kon kānner phul, kon gagner tārā|
tomāẏ kothāẏ dekhechhi yen kon sbapner pārā ||
kabe tumi geẏechhile, ām̐khir pāne cheẏechhile
bhule giẏechhi|
śhudhu maner madhye jege āchhe oi naẏaner tārā ||
tumi kathā koẏo nā, tumi cheẏe chale yāo|
ei chām̐der ālote tumi hese ga'le yāo|
āmi ghumer ghore chām̐der pāne cheẏe thāki madhur prāṇe,
tomār ām̐khir matan duṭi tārā ḍhāluk kiraṇdhārā ||