স্ত্রী: তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
চুপি চচুপি আসিলে বাতায়নে।
পুরুষ: তুমি কি গো বন-দেবী পুষ্প-শোভিতা
চেয়ে আছ কোন দূরে আনমনে।।
স্ত্রী: তোমারে হেরিয়া ফোটে মালতী হেনা
হে চির চেনা
পুরুষ: সুদুর বনান্তে সমীরণ হেরি' তোমায় হ'লো অধীর
পাপিয়া ডাকে বকুল বনে।।
স্ত্রী: তব কলঙ্ক অধিক মধুর লাগে হে কলঙ্কী চাঁদ,
তোমারে হেরিয়া যত সাধ জাগে প্রাণে জাগে তত অবসাদ।
পুরুষ: তোমার ছায়া প'ড়ে মোর আননে
কলঙ্কী নাম হলো মোর এই ভুবনে।
উভয়ে:আকাশের চাঁদে কুমুদ ফুলে
মিলন হ'লো ধরার ভুলে
অশ্রুসায়রে সঙ্গোপনে।।
strī: tumi ki niśhīth-chām̐d bhāṅāte ghum
chupi chachupi āsile bātāẏane|
puruṣh: tumi ki go ban-debī puṣhp-śhobhitā
cheẏe āchh kon dūre ānamne||
strī: tomāre heriẏā phoṭe māltī henā
he chir chenā
puruṣh: sudur banānte samīraṇ heri' tomāẏ ha'lo adhīr
pāpiẏā ḍāke bakul bane||
strī: tab kalaṅk adhik madhur lāge he kalaṅkī chām̐d,
tomāre heriẏā yat sādh jāge prāṇe jāge tat absād|
puruṣh: tomār chhāẏā pa'r̤e mor ānne
kalaṅkī nām halo mor ei bhubne|
ubhaẏe:ākāśher chām̐de kumud phule
milan ha'lo dharār bhule
aśhrusāẏare saṅgopne||