তুমি কি গো পিতা আমাদের।
ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের।।
ওই-যে নয়নে তব অরুণকিরণ নব,
বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের।।
ওই কি স্নেহের রবে ডাকিছ মোদের সবে।
তোমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া।
হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায়ে তুলি
দিবে কি বিমল করি প্রসাদসলিল দিয়া।।
tumi ki go pitā āmāder|
oi-ye nehāri mukh atul sneher||
oi-ye naẏane tab aruṇakiraṇ nab,
bimal charaṇatle phul phuṭe prabhāter||
oi ki sneher rabe ḍākichh moder sabe|
tomār āsan gheri dām̐r̤āb ki kāchhe giẏā|
hṛdaẏer phulguli yatne phuṭāẏe tuli
dibe ki bimal kari prasādaslil diẏā||