Tumi khushi thaak

তুমি খুশি থাক
Work
Language

তুমি      খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে
তোমার   আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ॥
           তোমার পরশ আমার মাঝে    সুরে সুরে বুকে বাজে,
           সেই আনন্দ নাচায় ছন্দ   বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ॥
           ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
           গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
           তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো--
           আমার হাসি বেড়ায় ভাসি   তোমার হাসি বেয়ে বেয়ে ॥

tumi      khuśhi thāk āmār pāne cheẏe cheẏe
tomār   āṅināte ber̤āi yakhan geẏe geẏe ||
           tomār paraśh āmār mājhe    sure sure buke bāje,
           sei ānand nāchāẏ chhand   biśhbabhuban chheẏe chheẏe ||
           phire phire chittabīṇāẏ dāo ye nār̤ā,
           guñjariẏā guñjariẏā deẏ se sār̤ā|
           tomār ām̐dhār tomār ālo dui āmāre lāgal bhālo--
           āmār hāsi ber̤āẏ bhāsi   tomār hāsi beẏe beẏe ||