Tumi ke go, sakheere ken

তুমি কে গো, সখীরে কেন
Work
Language

তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা।
কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না।
হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,
হাসে হৃদয়-বসন্তে বিকচ যৌবন।
তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।
এসেছ কি ভেঙে দিতে খেলা,
সখীতে সখীতে এই হৃদয়ের মেলা।
আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও।
জীবনের আনন্দ-পথ ছেড়ে দাঁড়াও।
দূর হতে করো পূজা হৃদয়-কমল-আসনা।

tumi ke go, sakhīre ken jānāo bāsnā|
ke jānite chāẏ, tumi bhālobās, ki bhālobās nā|
hāse chandr, hāse sandhyā, phull kuñjakānan,
hāse hṛdaẏ-basante bikach yauban|
tumi ken phel śhbās, tumi ken hās nā|
esechh ki bheṅe dite khelā,
sakhīte sakhīte ei hṛdaẏer melā|
āpan duḥkh āpan chhāẏā laẏe yāo|
jībner ānand-path chher̤e dām̐r̤āo|
dūr hate karo pūjā hṛdaẏ-kamal-āsnā|