Tumi jaagichh ke

তুমি জাগিছ কে
Work
Language

তুমি জাগিছ কে?
তব আঁখিজ্যোতি ভেদ করে সঘন গহন
                   তিমিররাতি ॥
চাহিছ হৃদয়ে অনিমেষ নয়নে,
সংশয়চপল প্রাণ কম্পিত ত্রাসে ॥
কোথা লুকাব তোমা হতে স্বামী--
এ কলঙ্কিত জীবন তুমি দেখিছ, জানিছ--
                   প্রভু, ক্ষমা করো হে।
তব পদপ্রান্তে বসি একান্তে দাও কাঁদিতে আমায়,
                   আর কোথা যাই ॥

tumi jāgichh ke?
tab ām̐khijyoti bhed kare saghan gahan
                   timirrāti ||
chāhichh hṛdaẏe animeṣh naẏane,
saṁśhaẏachpal prāṇ kampit trāse ||
kothā lukāb tomā hate sbāmī--
e kalaṅkit jīban tumi dekhichh, jānichh--
                   prabhu, kṣhamā karo he|
tab padaprānte basi ekānte dāo kām̐dite āmāẏ,
                   ār kothā yāi ||