Tumi ebaar

তুমি এবার
Language

সকালের আলো মেখে চার চাকা পায়ে কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায় খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুই এর ডাক বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার

সকালের আলো মেখে চার চাকা পায়ে কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায় খুঁজে সুর পাবে আবার
সেই শিশি বোতল ওয়ালার ডাক বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার

কবরের খবর তো নয় জ্যান্ত জীবনে ট্রাফিকের শেষ গোলাপ শোনায়
হেঁটে গেছ বহুবার কিন্তু দেখনি কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়
সেই হাতছেড়ে সাইকেলের ডাক বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার

সারাদিন ছুটে মরা মিনিবাসটায় কাঁধে মুখ রেখো আবার
বেঁচে থাকা দিয়ে মাখা দই ফুচকায় চেখে সুখ দেখো আবার
সেই হারানো চড়ুই এর ডাক বলে যে গেছে সে চলে যাক
নিজেকে ভালোবাসো তুমি এবার

sakāler ālo mekhe chār chākā pāẏe kabe dūr yābe ābār
bṛṣhṭite bhejā chokhe reliṁ tākāẏ khum̐je sur pābe ābār
sei hārāno char̤ui er ḍāk bale ye gechhe se chale yāk
nijeke bhālobāso tumi ebār

sakāler ālo mekhe chār chākā pāẏe kabe dūr yābe ābār
bṛṣhṭite bhejā chokhe reliṁ tākāẏ khum̐je sur pābe ābār
sei śhiśhi botal oẏālār ḍāk bale ye gechhe se chale yāk
nijeke bhālobāso tumi ebār

kabrer khabar to naẏ jyānt jībne ṭrāphiker śheṣh golāp śhonāẏ
hem̐ṭe gechh bahubār kintu dekhni kibhābe roj sandhye ghanāẏ
sei hātchher̤e sāikeler ḍāk bale ye gechhe se chale yāk
nijeke bhālobāso tumi ebār

sārādin chhuṭe marā minibāsaṭāẏ kām̐dhe mukh rekho ābār
bem̐che thākā diẏe mākhā da̮i phuchakāẏ chekhe sukh dekho ābār
sei hārāno char̤ui er ḍāk bale ye gechhe se chale yāk
nijeke bhālobāso tumi ebār