তুমি বড় ভাগ্যবতী
না না তুমি বড় ভাগ্যবতী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
পরের বনে ফুল ফোটাতে হলাম এসে মালি
ফুলের মালিক আমি তবু আঁচল আমার খালি।
হাসি খুশি এই জীবনে হলো তোমার সাথী
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
স্বামীর সোহাগ নিয়ে তুমি আছ বড় সুখে
সবই আছে ঘুম নেই তবু আমার দুটি চোখে।
দুঃখে যদি সুখ থাকে কিবা এমন ক্ষতি
হলো তোমার ঘরে দিবস এলো আমার ঘরে রাতি।।
ঘরের বাঁধন চিরতরে হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে ধরায় বুকে জ্বালা।
ধরতে তবু পেরেছ যে সুখের প্রজাপতি
আছে আমার ঘরে আধার জ্বলে তোমার ঘরে বাতি।।
tumi bar̤ bhāgyabtī
nā nā tumi bar̤ bhāgyabtī
halo tomār ghare dibas elo āmār ghare rāti||
parer bane phul phoṭāte halām ese māli
phuler mālik āmi tabu ām̐chal āmār khāli|
hāsi khuśhi ei jībne halo tomār sāthī
halo tomār ghare dibas elo āmār ghare rāti||
sbāmīr sohāg niẏe tumi āchh bar̤ sukhe
saba̮i āchhe ghum nei tabu āmār duṭi chokhe|
duḥkhe yadi sukh thāke kibā eman kṣhati
halo tomār ghare dibas elo āmār ghare rāti||
gharer bām̐dhan chiratre halo tomār mālā
mālār mājheo kām̐ṭā āchhe dharāẏ buke jbālā|
dharte tabu perechh ye sukher prajāpti
āchhe āmār ghare ādhār jbale tomār ghare bāti||