Tumi baahir theke dile bisham taaraa

তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
Work
Year
Language

তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তাই ভয়ে ঘোরায় দিক্‌বিদিকে
শেষে অন্তরে পাই সাড়া।।

যখন হারাই বন্ধ ঘরের তালা
যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা
তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে
শিকলে দাও নাড়া।।

যত দুঃখ আমার দুঃস্বপনে
সে যে ঘুমের ঘোরেই আসে মনে
ঠেলা দিয়ে মায়ার আবেশ
কর গো দেশছাড়া।

আমি আপন মনের মারেই মরি
শেষে দশ জনারে দোষী করি
আমি চোখ বুজে পথ পাই নে ব’লে
কেঁদে ভাসাই পাড়া।।

tumi bāhir theke dile biṣham tār̤ā
tāi bhaẏe ghorāẏ dik‌bidike
śheṣhe antare pāi sār̤ā||

yakhan hārāi bandh gharer tālā
yakhan andh naẏan, śhrabaṇ kālā
takhan andhakāre lukiẏe dbāre
śhikle dāo nār̤ā||

yat duḥkh āmār duḥsbapne
se ye ghumer ghorei āse mane
ṭhelā diẏe māẏār ābeśh
kar go deśhchhār̤ā|

āmi āpan maner mārei mari
śheṣhe daśh janāre doṣhī kari
āmi chokh buje path pāi ne ba’le
kem̐de bhāsāi pār̤ā||