তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তাই ভয়ে ঘোরায় দিক্বিদিকে,
শেষে অন্তরে পাই সাড়া ॥
যখন হারাই বন্ধ ঘরের তালা--
যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা,
তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে
শিকলে দাও নাড়া ॥
যত দুঃখ আমার দুঃস্বপনে,
সে যে ঘুমের ঘোরেই আসে মনে--
ঠেলা দিয়ে মায়ার আবেশ
কর গো দেশছাড়া।
আমি আপন মনের মারেই মরি,
শেষে দশ জনারে দোষী করি--
আমি চোখ বুজে পথ পাই নে ব'লে
কেঁদে ভাসাই পাড়া ॥
tumi bāhir theke dile biṣham tār̤ā
tāi bhaẏe ghorāẏ dikbidike,
śheṣhe antare pāi sār̤ā ||
yakhan hārāi bandh gharer tālā--
yakhan andh naẏan, śhrabaṇ kālā,
takhan andhakāre lukiẏe dbāre
śhikle dāo nār̤ā ||
yat duḥkh āmār duḥsbapne,
se ye ghumer ghorei āse mane--
ṭhelā diẏe māẏār ābeśh
kar go deśhchhār̤ā|
āmi āpan maner mārei mari,
śheṣhe daśh janāre doṣhī kari--
āmi chokh buje path pāi ne ba'le
kem̐de bhāsāi pār̤ā ||