Tumi aamaay yabe jaagaao gunee

তুমি আমায় যবে জাগাও গুণী
Language

তুমি   আমায় যবে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে
মোর  হাত দু'টি হয় লীলায়িত নমস্কারের ভঙ্গিতে।।
     সিন্ধু জলের জোয়ার সম, ছন্দ নামে অঙ্গে মম
     রূপ হলো মোর নিরুপম তোমার প্রেমের সুরের অমৃতে।।
     আমার আঁখির পল্লবদল উদাস অশ্রুভারে,
     ভোরের করুণ তারা মতো কাপেঁ বারেবারে।
     আনন্দে ধীর বসুন্ধরা, হলো চপল নৃত্যপরা
     ঝরে রঙের পাগল ঝোরা তোমার চরণ রঞ্জিতে।।

tumi   āmāẏ yabe jāgāo guṇī tomār udār saṅgīte
mor  hāt du'ṭi haẏ līlāẏit namaskārer bhaṅgite||
     sindhu jaler joẏār sam, chhand nāme aṅge mam
     rūp halo mor nirupam tomār premer surer amṛte||
     āmār ām̐khir pallabdal udās aśhrubhāre,
     bheাrer karuṇ tārā mato kāpem̐ bārebāre|
     ānande dhīr basundharā, halo chapal nṛtyaprā
     jhare raṅer pāgal jhorā tomār charaṇ rañjite||