Tumi aamaay karte sukhee jeebne

তুমি আমায় করতে সুখী জীবনে
Language

তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না কি সুখ তুমি পেলে
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি
আমি পেয়েছি আলো
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানিনা কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি যে ঢেউ এলে
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই যে ভালোবাসার
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না কি সুখ তুমি পেলে

tumi āmāẏ karte sukhī jībne
anek bedanāi saẏechho
balo nā ki sukh tumi pele
tomāẏ peẏe pṛthibī peẏechhi
āmi peẏechhi ālo
gar̤echhi pradīp sei ālo jbele
tumi to jīban jur̤e raẏechho āmār
jāninā katoṭā āmi haẏechhi tomār
tumi ye āmār sei sukher joẏār
sabuj haẏ go māṭi ye ḍheu ele
gar̤echhi pradīp sei ālo jbele
diẏechhi tomāẏ āmi śhudhui jbālā
se jbālā haẏechhe mor galār mālā
kothāo sīmānā nei ye bhālobāsār
se preme āmāẏ tumi bhare ye gele
balo nā ki sukh tumi pele