Tumi aamaay dekechhile

তুমি আমায় ডেকেছিলে
Work
Language

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,
তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে॥
     কূলে যখন এলেম ফিরে   তখন অস্তশিখরশিরে
     চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।
     আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥
লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,
বাণী সে তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা--
          এল আমার ক্লান্ত হাতে   ফুল-ঝরানো শীতের রাতে
          কুহেলিকায় মন্থর কোন্‌ মৌন সমীরণে।
          তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥

tumi āmāẏ ḍekechhile chhuṭir nimantraṇe,
takhan chhilem bahu dūre kiser anbeṣhṇe||
     kūle yakhan elem phire   takhan astaśhikharśhire
     chāil rabi śheṣh chāoẏā tār kanakchām̐pār bane|
     āmār chhuṭi phuriẏe gechhe kakhan anyamne||
likhan tomār binisutor śhiuliphuler mālā,
bāṇī se tār sonāẏ-chhom̐oẏā aruṇ-āloẏ-ḍhālā--
          el āmār klānt hāte   phul-jharāno śhīter rāte
          kuhelikāẏ manthar kon‌ maun samīrṇe|
          takhan chhuṭi phuriẏe gechhe kakhan anyamne||