Tumi aamaader pitaa

তুমি আমাদের পিতা
Work
Language

তুমি আমাদের পিতা,
          তোমায়     পিতা ব'লে যেন জানি,
          তোমায়     নত হয়ে যেন মানি,
          তুমি         কোরো না কোরো না রোষ।
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ--
যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ।
তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো।
তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো।
তুমিই ভালো হে তুমিই ভালো সকল-ভালোর সার--
তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার ॥

tumi āmāder pitā,
          tomāẏ     pitā ba'le yen jāni,
          tomāẏ     nat haẏe yen māni,
          tumi         koro nā koro nā roṣh|
he pitā, he deb, dūr kare dāo yat pāp, yat doṣh--
yāhā bhālo tāi dāo āmāder, yāhāte tomār toṣh|
tomā hate sab sukh he pitā, tomā hate sab bhālo|
tomātei sab sukh he pitā, tomātei sab bhālo|
tumii bhālo he tumii bhālo sakal-bhālor sār--
tomāre namaskār he pitā, tomāre namaskār ||