তুমি আছ কোন্ পাড়া ? তোমার পাই নে যে সাড়া ।
পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।।
রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা—
এর কাছে কি হৃদয়জ্বালা ।
তোমার সকল সৃষ্টিছাড়া ।।
রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো—
এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।।
tumi āchh kon pār̤ā ? tomār pāi ne ye sār̤ā |
pather madhye hām̐ ka’re ye ra̮ile he khār̤ā ||
rode prāṇ yāẏ dupur belā, dharechhe udre jbālā—
er kāchhe ki hṛdaẏajbālā |
tomār sakal sṛṣhṭichhār̤ā ||
rāṅā adhar, naẏan kālo bharā peṭei lāge bhālo—
ekhan peṭer madhye nār̤īgulo diẏechhe tār̤ā ||