তুই কেবল থাকিস সরে সরে,
তাই পাস নে কিছুই হৃদয় ভরে ॥
আনন্দভাণ্ডারের থেকে দূত যে তোরে গেল ডেকে--
কোণে বসে দিস নে সাড়া, সব খোয়ালি এমনি করে ॥
জীবনটাকে তোল্ জাগিয়ে,
মাঝে সবার আয় আগিয়ে।
চলিস নে পথ মেপে মেপে আপনাকে দে নিখিল ব্যেপে--
যে ক'টা দিন বাকি আছে কাটাস নে আর ঘুমের ঘোরে ॥
তুই কেবল থাকিস
Work
Language
tui kebal thākis sare sare,
tāi pās ne kichhui hṛdaẏ bhare ||
ānandabhāṇḍārer theke dūt ye tore gel ḍeke--
koṇe base dis ne sār̤ā, sab khoẏāli emni kare ||
jībanṭāke tol jāgiẏe,
mājhe sabār āẏ āgiẏe|
chalis ne path mepe mepe āpnāke de nikhil byepe--
ye ka'ṭā din bāki āchhe kāṭās ne ār ghumer ghore ||