Toraa ye yaa

তোরা যে যা
Work
Language

তোরা  যে যা বলিস ভাই,      আমার     সোনার হরিণ চাই।
          মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই॥
সে-যে  চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা।
সে-যে  নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁদা।
আমি    ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই--
আামি   আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই॥
তোরা  পাবার জিনিস হাতে কিনিস, রাখিস ঘরে ভরে--
যারে    যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে।
আমার  যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে--
আমার  ফুরোয় পুঁজি, ভাবিস, বুঝি মরি তারি শোকে?
আমি    আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই।
আমি    আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই॥

torā  ye yā balis bhāi,      āmār     sonār hariṇ chāi|
          manohraṇ chapalachraṇ sonār hariṇ chāi||
se-ye  chamke ber̤āẏ dṛṣhṭi er̤āẏ, yāẏ nā tāre bām̐dhā|
se-ye  nāgāl pele pālāẏ ṭhele, lāgāẏ chokhe dhām̐dā|
āmi    chhuṭab pichhe michhe michhe pāi bā nāhi pāi--
āাmi   āpan-mane māṭhe bane udhāo haẏe dhāi||
torā  pābār jinis hāte kinis, rākhis ghare bhare--
yāre    yāẏ nā pāoẏā tāri hāoẏā lāgal ken more|
āmār  yā chhil tā gel ghuche yā nei tār jhom̐ke--
āmār  phuroẏ pum̐ji, bhābis, bujhi mari tāri śhoke?
āmi    āchhi sukhe hāsyamukhe, duḥkh āmār nāi|
āmi    āpan-mane māṭhe bane udhāo haẏe dhāi||