Toraa base gaamthis maalaa,

তোরা বসে গাঁথিস মালা,
Work
Language

তোরা বসে গাঁথিস মালা,         তারা গলায় পরে।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে॥
তোরা সুধা করিস দান, তারা শুধু করে পান,
সুধায় অরুচি হলে                 ফিরেও তো নাহি চায় --
হৃদয়ের পাত্রখানি         ভেঙে দিয়ে চলে যায়!!
তোরা কেবল হাসি দিবি,         তারা কেবল বসে আছে --
চোখের জল দেখিলে তারা       আর তো রবে না কাছে।
প্রাণের ব্যথা প্রাণে রেখে          প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি    অশ্রুছাঁকা হাসি হেসে --
বুক ফেটে, কথা না বলে         শুকায়ে পড়িবি শেষে॥

torā base gām̐this mālā,         tārā galāẏ pare|
kakhan ye śhukāẏe yāẏ, phele deẏ re anādre||
torā sudhā karis dān, tārā śhudhu kare pān,
sudhāẏ aruchi hale                 phireo to nāhi chāẏ --
hṛdaẏer pātrakhāni         bheṅe diẏe chale yāẏ!!
torā kebal hāsi dibi,         tārā kebal base āchhe --
chokher jal dekhile tārā       ār to rabe nā kāchhe|
prāṇer byathā prāṇe rekhe          prāṇer āgun prāṇe ḍheke
parān bheṅe madhu dibi    aśhruchhām̐kā hāsi hese --
buk pheṭe, kathā nā bale         śhukāẏe par̤ibi śheṣhe||