তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে।
তবে মরণরসে নে পেয়ালা ভরে॥
সে যে চিতার আগুন গালিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা--
সব শূন্যকে সে অট্টহেসে দেয় যে রঙিন করে॥
তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে,
তোর দিন মরেছে অকাজেরই কাজে।
তবে আসুক-না সেই তিমিররাতি লুপ্তিনেশার চরম সাখি--
তোর ক্লান্ত আঁখি দিক সে ঢাকি দিক্-ভোলাবার ঘোরে॥
তোর প্রাণের রস
Work
Language
tor prāṇer ras to śhukiẏe gel ore|
tabe maraṇarse ne peẏālā bhare||
se ye chitār āgun gāliẏe ḍhālā, sab jbalner meṭāẏ jbālā--
sab śhūnyake se aṭṭahese deẏ ye raṅin kare||
tor sūry chhil gahan megher mājhe,
tor din marechhe akājera̮i kāje|
tabe āsuk-nā sei timirrāti luptineśhār charam sākhi--
tor klānt ām̐khi dik se ḍhāki dik-bholābār ghore||