Tomaay natun karei

তোমায় নতুন করেই
Work
Language

তোমায়     নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ
ও মোর      ভালোবাসার ধন।
          দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন,
ও মোর      ভালোবাসার ধন॥
ওগো       তুমি আমার নও আড়ালের,  তুমি আমার চিরকালের--
          ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন,
ও মোর      ভালোবাসার ধন॥
আমি        তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন--
          প্রেমে আমার ঢেউ লাগে তখন।
তোমার     শেষ নাহি, তাই শূন্য সেজে  শেষ করে দাও আপনাকে যে,
          ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন,
ও মোর     ভালোবাসার ধন॥

tomāẏ     natun karei pāb bale hārāi kṣhaṇe kṣhaṇ
o mor      bhālobāsār dhan|
          dekhā debe bale tumi hao ye adarśhan,
o mor      bhālobāsār dhan||
ogo       tumi āmār nao ār̤āler,  tumi āmār chirakāler--
          kṣhaṇakāler līlār srote hao ye nimgan,
o mor      bhālobāsār dhan||
āmi        tomāẏ yakhan khum̐je phiri bhaẏe kām̐pe man--
          preme āmār ḍheu lāge takhan|
tomār     śheṣh nāhi, tāi śhūny seje  śheṣh kare dāo āpnāke ye,
          oi hāsire deẏ dhuẏe mor birher rodan,
o mor     bhālobāsār dhan||