তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে।
আমি কাঁটা হয়ে রই নাই বন্ধু তোমার পথের তলে॥
আমি তোমায় ফুল দিয়েছি কন্যা তোমার বন্ধুর লাগি’
যদি আমার শ্বাসে শুকায় সে ফুল তাই হলাম বিবাগী।
আমি বুকের তলায় রাখি তোমায় গো, ওরে শুকায়নি ক’ গলে॥
(ওই) যে-দেশ তোমার ঘর্ রে বন্ধু সে দেশ হতে এসে,
আমার দুখের তরী দিছি ছেড়ে, (বন্ধু) চলতেছে সে ভেসে।
এখন যে-পথে নাই তুমি বন্ধু গো, তরী সেই পথে মোর চলে॥
তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে
Work
Language
tomāẏ kūle tule bandhu āmi nāmlām jale|
āmi kām̐ṭā haẏe ra̮i nāi bandhu tomār pather tale||
āmi tomāẏ phul diẏechhi kanyā tomār bandhur lāgi’
yadi āmār śhbāse śhukāẏ se phul tāi halām bibāgī|
āmi buker talāẏ rākhi tomāẏ go, ore śhukāẏani ka’ gale||
(oi) ye-deśh tomār ghar re bandhu se deśh hate ese,
āmār dukher tarī dichhi chher̤e, (bandhu) chaltechhe se bhese|
ekhan ye-pathe nāi tumi bandhu go, tarī sei pathe mor chale||