Tomaay ghire

তোমায় ঘিরে
Year
Language

তোমায় ঘিরে যে ভাল লাগা
হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?

তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসো না ফিরে হৃদয়ে

সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে

তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে।

মনের আকাশে মেঘের ভেলায়
বেদনা বৃষ্টি ঝরে
এত কাছে ছিলে তবুও
পাইনি কেন তোমায় বোঝাতে

তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসো না ফিরে হৃদয়ে

tomāẏ ghire ye bhāl lāgā
haẏani balā bhāṣhāẏ
hājār bhir̤er mājhe khum̐je pāoẏā
sei tumi āj kothāẏ?

tomāke niẏe sei smṛtirā
śhudhu khum̐je phere āmāder
ki yen ki bhebe āchho sudūre
eso nā phire hṛdaẏe

samaẏ jur̤e śhudhu śhunyatā
nīrbe chhum̐ẏe thāke
bhuleo āmi bhābini hārābo
kakhāno tomāẏ ebhābe

tomāke niẏe sbapnagulo
ājao khum̐je phere āmāder
ki yen ki bhule hāriẏe gele
eso nā phire hṛdaẏe|

maner ākāśhe megher bhelāẏ
bednā bṛṣhṭi jhare
et kāchhe chhile tabuo
pāini ken tomāẏ bojhāte

tomāke niẏe sbapnagulo
ājao khum̐je phere āmāder
ki yen ki bhebe hāriẏe gele
eso nā phire hṛdaẏe