Tomaay dilaam

তোমায় দিলাম
Year
Language

শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ

আর কি বা দিতে পারি
পুরনো মিছিলে পুরনো ট্রামেদের
সারি
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ

কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাত
তোমায় দিলাম আজ

পারবোনা দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে
আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ

শহরের কবিতার ছবি
সবই তোমায় দিলাম আজ
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম

śhahrer uṣhṇatam dine
pichaglā roddure
bṛṣhṭir biśhbās
tomāẏ dilām āj

ār ki bā dite pāri
purno michhile purno ṭrāmeder
sāri
phuṭpāth ghem̐ṣhā belun gār̤i
suto bām̐dhā yat lāl ār sādā
orāi āmār thatmat ei śhahre
raḍoḍenaḍran
tomāẏ dilām āj

ki āchhe ār
gabhīr rāter niẏan āloẏ
ālokit yat restom̐rā
sab theke um̐chu phlyāṭabār̤iṭār
sab theke um̐chu chhāt
tomāẏ dilām āj

pārbonā dite
ghās phul ār dhāner gandh
snigdh yā kichhu duhāt bhare
āj phusphus khom̐je por̤ā ḍijeler
ājanm āśhbās
tomāẏ dilām āj

śhahrer kabitār chhabi
saba̮i tomāẏ dilām āj
tomāẏ dilām
tomāẏ dilām
tomāẏ dilām