তোমায় দেখে মনে লাগে ব্যথা,
হায় বিদেশী পান্থ।
এই দারুণ রৌদ্রে, এই তপ্ত বালুকায়
তুমি কি পথভ্রান্ত।
দুই চক্ষুতে এ কী দাহ
জানি নে, জানি নে, জানি নে, কী যে চাহ।
চলো চলো আমাদের ঘরে,
চলো চলো ক্ষণেকের তরে,
পাবে ছায়া, পাবে জল।
সব তাপ হবে তব শান্ত।
কথা কেন নেয় না কানে,
কোথা চ'লে যায় কে জানে।
মরণের কোন্ দূত ওরে
করে দিল বুঝি উদ্ভ্রান্ত।
tomāẏ dekhe mane lāge byathā,
hāẏ bideśhī pānth|
ei dāruṇ raudre, ei tapt bālukāẏ
tumi ki pathabhrānt|
dui chakṣhute e kī dāh
jāni ne, jāni ne, jāni ne, kī ye chāh|
chalo chalo āmāder ghare,
chalo chalo kṣhaṇeker tare,
pābe chhāẏā, pābe jal|
sab tāp habe tab śhānt|
kathā ken neẏ nā kāne,
kothā cha'le yāẏ ke jāne|
marṇer kon dūt ore
kare dil bujhi udbhrānt|