তোমায় আমায় মিলন হবে ব'লে আলোয় আকাশ ভরা।
তোমায় আমায় মিলন হবে ব'লে ফুল্ল শ্যামল ধরা ॥
তোমায় আমায় মিলন হবে ব'লে
রাত্রি জাগে জগৎ লয়ে কোলে,
উষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা ॥
চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে।
কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে।
তোমায় আমায় মিলন হবে ব'লে
যুগে যুগে বিশ্বভুবনতলে
পরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা ॥
তোমায় আমায় মিলন হবে
Work
Language
tomāẏ āmāẏ milan habe ba'le āloẏ ākāśh bharā|
tomāẏ āmāẏ milan habe ba'le phull śhyāmal dharā ||
tomāẏ āmāẏ milan habe ba'le
rātri jāge jagat laẏe kole,
uṣhā ese pūrbaduẏār khole kalakaṇṭhasbarā ||
chalchhe bhese milan-āśhā-tarī anādisrot beẏe|
kat kāler kusum uṭhe bhari baraṇḍāli chheẏe|
tomāẏ āmāẏ milan habe ba'le
yuge yuge biśhbabhubanatle
parān āmār badhūr beśhe chale chirasbaẏambarā ||