Tomaari naam balab

তোমারি নাম বলব
Work
Language

তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন    মনের ছায়াতলে ॥
বলব বিনা ভাষায়,    বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে,    বলব চোখের জলে ॥
বিনা প্রয়োজনের ডাকে    ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু শুধুই    পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে    নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই    মায়ের নাম সে বলে ॥

tomāri nām balab nānā chhale,
balab ekā base āpan    maner chhāẏātle ||
balab binā bhāṣhāẏ,    balab binā āśhāẏ,
balab mukher hāsi diẏe,    balab chokher jale ||
binā praẏojner ḍāke    ḍākab tomār nām,
sei ḍāke mor śhudhu śhudhui    pūrbe manaskām|
śhiśhu yeman māke    nāmer neśhāẏ ḍāke,
balte pāre ei sukhetei    māẏer nām se bale ||