Tomaari jharanaatlaar

তোমারি ঝরনাতলার
Work
Language

তোমারি     ঝরনাতলার নির্জনে
মাটির এই   কলস আমার ছাপিয়ে গেল কোন্‌ ক্ষণে ॥
রবি ওই        অস্তে নামে শৈলতলে,
বলাকা       কোন্‌ গগনে উড়ে চলে--
আমি এই    করুণ ধারার কলকলে
নীরবে        কান পেতে রই আনমনে
তোমারি     ঝরনাতলার নির্জনে ॥
দিনে মোর   যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বা      নাই মেটে তা ভাবব না আর তার তরে
সারাদিন      অনেক ঘুরে দিনের শেষে
এসেছি       সকল চাওয়ার বাহির-দেশে,
নেব আজ    অসীম ধারার তীরে এসে
প্রয়োজন     ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি     ঝরনাতলার নির্জনে ॥

tomāri     jharanātlār nirjane
māṭir ei   kalas āmār chhāpiẏe gel kon‌ kṣhaṇe ||
rabi oi        aste nāme śhailatle,
balākā       kon‌ gagne ur̤e chale--
āmi ei    karuṇ dhārār kalakle
nīrbe        kān pete ra̮i ānamne
tomāri     jharanātlār nirjane ||
dine mor   yā praẏojan ber̤āi tāri khom̐j kare,
meṭe bā      nāi meṭe tā bhābab nā ār tār tare
sārādin      anek ghure diner śheṣhe
esechhi       sakal chāoẏār bāhir-deśhe,
neb āj    asīm dhārār tīre ese
praẏojan     chhāpiẏe yā dāo sei dhane
tomāri     jharanātlār nirjane ||