তোমারেই প্রাণের আশা কহিব।
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে চরণে চাহিয়া রহিব।।
কেন এ সংসারে পাঠালে আমারে তুমিই জান তা প্রভু গো।
তোমারি আদেশে রহিব এ দেশে, সুখ দুখ যাহা দিবে সহিব।।
যদি বনে কভু পথ হারাই, প্রভু, তোমারি নাম লয়ে ডাকিব।
বড়োই প্রাণ যবে আকুল হইবে চরণ হৃদয়ে লইব।।
তোমারি জগতে প্রেম বিলাইব, তোমারি কার্য যা সাধিব–
শেষ হয়ে গেলে ডেকে নিয়ো কোলে। বিরাম আর কোথা পাইব।।
tomārei prāṇer āśhā kahib|
sukhe-dukhe-śhoke ām̐dhāre-āloke charṇe chāhiẏā rahib||
ken e saṁsāre pāṭhāle āmāre tumii jān tā prabhu go|
tomāri ādeśhe rahib e deśhe, sukh dukh yāhā dibe sahib||
yadi bane kabhu path hārāi, prabhu, tomāri nām laẏe ḍākib|
bar̤eাi prāṇ yabe ākul ha̮ibe charaṇ hṛdaẏe la̮ib||
tomāri jagte prem bilāib, tomāri kāry yā sādhib–
śheṣh haẏe gele ḍeke niẏo kole| birām ār kothā pāib||